TOPSHOT - India's players celebrate with the trophy after winning the 2026 ICC Men's T20 Cricket World Cup final match against New Zealand at the Narendra Modi Stadium in Ahmedabad on March 8, 2026. (Photo by Punit PARANJPE / AFP via Getty Images)

Protiddhoni Sports Desk:
আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারত ৯৬ রানে জয় পেয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ করে ভারত। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সঞ্জু স্যামসন। তিনি ৪৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া অভিষেক শর্মা ও ইশান কিশানও গুরুত্বপূর্ণ রান যোগ করেন।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে টিকতে পারেনি। পুরো দল ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এই জয়ের মাধ্যমে ভারত টি-২০ বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়বারের মতো শিরোপা জিতল। একই সঙ্গে তারা প্রথম দল হিসেবে টানা দুইবার টি-২০ বিশ্বকাপ জয়ের কৃতিত্বও অর্জন করল।

পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য ভারতের সঞ্জু স্যামসনকে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়। তার ধারাবাহিক ব্যাটিংই ভারতকে শিরোপার পথে বড় ভূমিকা রাখে।

এই জয়ের পর ভারতজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, এই দলটি বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টি-২০ দলগুলোর একটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *